1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শাকিবকে বুড়ো বানাতে পাঁচ লক্ষ টাকা খরচ করলেন প্রযোজক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক : দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানকে পর্দায় নায়কোচিত লুকে দেখা গেলেও এবার দেখা যাবে ভিন্ন লুকে। চামড়ায় ভাঁজ পড়েছে, গালে-কপালে ফুটে উঠেছে বলিরেখা, ঘাড় অবধি লম্বা কাঁচাপাকা চুল, মুখভর্তি দাড়ি।

৮০ বছরের বৃদ্ধরূপে দর্শকের সামনে ধরা দেবেন ঢাকাই সিনেমার এই নায়ক। এর আগে কোনো সিনেমাতেই এই লুকে প্রকাশ্যে আসেননি তিনি।

‘প্রিয়তমা’ সিনেমায় এমন লুকে প্রসংশা কুড়িয়েছেন শাকিব। কিন্তু এই লুকের জন্য কত খরচ হয়েছে? শুধু খরচ নয়, সিনেমার পরিচালক হিমেল আশরাফ প্রথমে দোটানায় ছিলেন- এ ধরনের লুকে শাকিব প্রকাশ্যে আসতে রাজি হবেন কি না?

পরিচালক বলেন, ছয়-সাত মিনিটের এই অংশ করতে শাকিব খান রাজি হবেন কি না এ নিয়ে ভাবনা ছিল। কিন্তু চিত্রনাট্য পড়ে বৃদ্ধের অংশটুকু করতে দারুণ আগ্রহী হয়ে ওঠেন শাকিব। নিজে থেকেই বারবার তাগাদা দিতে থাকেন।  সামান্য একটা অংশের জন্য বড় বাজেট বরাদ্দ করতে হয় আমাদের। প্রস্থেটিক রূপসজ্জায় দক্ষ একটি টিমের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের ১৫ দিন সময় দিতে হয়েছিল। শাকিবের এই লুকের নেপথ্যে রয়েছেন রূপসজ্জাশিল্পী সবুজ খান। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, শাকিবের এই লুকের জন্য খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com