1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে আগুন, পুড়ে ৭ জন নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুন, ২০২৩

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মাইক্রোবাসের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩জন মহিলা,২জন পুরুষ,২জন শিশু বাচ্চা রয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মুহূর্তে আগুন ধরে যায় মাইক্রোবাসটিতে। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা ৬ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছি। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com