1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

স্বাস্থ্যকর্মীদের ‘হিরো’ বলে কৃতজ্ঞতা প্রকাশ মেসির

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসের ডালপালা ঝড়ের গতিতে বিস্তার ঘটাচ্ছে। ইতিমধ্যে পৃথিবীজুড়ে ১৮ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছেন প্রায় ১ লাখের বেশি মানুষ।

বিশ্বের এমন অবস্থায় করোনাভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়ছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। করোনা আক্রান্ত রোগীদের বাঁচাতে জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি তাদের। আর তাই তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই বার্সেলোনার আওর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। জানিয়েছেন, তাঁর চোখে বিশ্বের বর্তমান হিরো এখন তারাই।

সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এই নিয়ে এক পোস্ট করেন মেসি। এক চিকিৎসকের হাতে নেওয়া এক শিশুর ছবি পোস্ট করেন মেসি। যার ক্যাপশনে কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি লিখেন,

‘বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ শেষ হয়েছে। স্বাস্থ্যকর্মীরা যেভাবে কাজ করে যাচ্ছে, তার জন্য ইউনিসেফের সঙ্গে আমিও একত্রে আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’

সকল সেবাদান করা স্বাস্থ্যকর্মীদের হিরো আখ্যায়িত করে মেসি আরও যোগ করেন, ‘কোভিড-১৯ থেকে আমাদের নিরাপদে রাখার জন্য, নিজের পরিবার থেকে দীর্ঘদিন ও রাত পরিবার থেকে দূরে আছেন সেসব অজ্ঞাতনামা হিরোদেরও (কৃতজ্ঞতা)। এতসব কিছু সত্ত্বেও, প্রসূতি মহিলা, শিশু ও কিশোরদের সেবা ও নিরাপত্তা দিয়ে তারা তাদের মহৎ অঙ্গীকার রেখে যাচ্ছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com