1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে উড়িয়ে দিল বাংলাদেশ

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচামরার ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমে গোল খেলেও ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জামাল ভূঁইয়ারা। ৩-১ গোলে মালদ্বীপকে হারিয়ে সাফে আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। রোববার (২৫ জুন) বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় ম্যাচটি। দীর্ঘ ২০ বছর পর আবারও মালদ্বীপকে হারাল বাংলাদেশ।

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। হামজা মোহাম্মদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশকে ম্যাচে ফেরান রাকিব। ম্যাচের ৪২ মিনিটে সোহেল রানা বক্সে তপুর উদ্দেশে ক্রস দেন। তপু হেডে ফাঁকায় দাঁড়ানো রাকিবের উদ্দেশে বল বাড়ান।

রাকিব হেডে বল জালে পাঠালে সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে দিয়েছেন তারিক কাজী। এরপর ম্যাচের শেষ মুহূর্তে মোরসালিনের গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

২০০৩ সালের পর সাফে মালদ্বীপকে হারাল বাংলাদেশ। অন্যদিকে, ২০০৯ সালের পর বাংলাদেশ সাফের সেমিফাইনাল খেলতে পারেনি। এবার সুযোগ তৈরি হয়েছে সেমিতে উঠার। আজ মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে যুগ্মভাবে লেবানন ও মালদ্বীপের সঙ্গে রয়েছে। বাংলাদেশ শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com