1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

৮৮ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস বিউমন্টের

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক : নারী টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের ডানহাতি ওপেনার ট্যামি বিউমন্ট। ভেঙে দিলেন ৮৮ বছরের পুরোনো এক রেকর্ড। ইংল্যান্ডের নারী টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার নজির গড়েছেন বিউমন্ট।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নারী অ্যাশেজের প্রথম টেস্ট একেবারে জমে উঠেছে। নটিংহ্যামে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৭৩ রানের জবাবে ৪৬৩ করেছে ইংল্যান্ড। ইংলিশদের এই দারুণ জবাব দেওয়া সম্ভব হয়েছে বিউমন্টের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে।

বিউমন্ট ২০৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেছেন। ৩৩১ বলের ম্যারাথন ইনিংসে ২৭টি বাউন্ডারি হাঁকান এই ওপেনার।

ডাবল সেঞ্চুরি ছোঁয়ার আগেই অবশ্য বিউমন্ট ভেঙে দেন বেটি স্নোবলের গড়া ৮৮ বছর আগেকার রেকর্ড।

১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে নারী ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৯ রানের ইনিংস খেলেছিলেন বেটি। গত ৮৮ বছরে কেউ এই রেকর্ড ভাঙতে পারেননি। অবশেষে বিউমন্ট নাম লেখালেন ইতিহাসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com