1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মা হতে যাচ্ছেন কিয়ারা!

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক : দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকা জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। এদিকে, গুঞ্জন চাউর হয়েছে মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি!

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কিয়ারা-কার্তিকের পরবর্তী সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এ সিনেমার মুক্তি উপলক্ষে ভারতের নানা জায়গায় ছুটছেন এই জুটি। তারই অংশ হিসেবে রাজস্থানে গিয়েছিলেন তারা। সেখানে একসঙ্গে হেঁটে যেতে দেখা যায় কিয়ারা-কার্তিককে। এসময় ক্যামেরা বন্দি হন তারা। আর এ মুহূর্তের ছবিকে কেন্দ্র করে গুঞ্জন উড়ছে, কিয়ারা অন্তঃসত্ত্বা।

কিয়ারার এসব ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, কিয়ারার পরনে ব্রালেট, তার ওপরে রাজস্থানি হাতের কাজ করা ব্লেজার ও প্যান্ট। নাভির ঠিক নিচে হুক দিয়ে আটকানো ব্লেজার। তার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে অভিনেত্রীর স্ফীতোদর। এটিকে বেবি বাম্প বলে মন্তব্য করছেন নেটিজেনরা।

কিয়ারার এ ছবিকে কেন্দ্র করে মা হতে যাওয়ার গুঞ্জন চাউর হয়েছে

নেটিজেনদের একজন লিখেছেন, ‘আমরা বেবি বাম্প দেখতে পাচ্ছি।’ আরেকজন লিখেছেন, ‘আমার মনে হয় কিয়ারা অন্তঃসত্ত্বা।’ কিয়ারার মা হতে যাওয়ার খবরে সরব নেটদুনিয়া। তবে এ নিয়ে এখনো মুখ খুলেননি কিয়ারা কিংবা সিদ্ধার্থ।

‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৭ ফেব্রুয়ারি বিকালে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com