1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বিলাসবহুল গাড়ি কিনলেন মহেশ বাবু

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটর সাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা। তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর গাড়ির প্রতি ভালোবাসা কম নয়। এবার তার গাড়ির তালিকায় যুক্ত হলো বিলাসবহুল একটি নতুন গাড়ি।

পিংকভিলা জানিয়েছে, মহেশ বাবু গোল্ড কালারের একটি রেঞ্জ রোভার গাড়ি কিনেছেন। গাড়িটির মূল্য ৫ কোটি ৪০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ১১ লাখ টাকার বেশি)। মহেশ বাবু হায়দরাবাদের একমাত্র ব্যক্তি যার সংগ্রহে গোল্ড কালারের রেঞ্জ রোভার গাড়ি রয়েছে।

মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সরকারু ভারি পাতা’। পরশুরাম পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন মহেশ বাবু ও কীর্তি সুরেশ। গত বছরের ১২ মে মুক্তি পায় সিনেমাটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২৩০ কোটি রুপি।

মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘গুন্তুর করম’। ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন শ্রীলীলা। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ২০২৪ সালের ১৩ জানুয়ারি মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com