1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

৩ জুলাই বাংলাদেশে আসছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সকল জল্পনা কল্পনার অবসান। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসছেন ৩ জুলাই। নিজের ফেসবুক পেইজে এক পোষ্টে বাংলাদেশে আসার খবর নিশ্চিত করেছেন মার্টিনেজ।

লিওনেল মেসির সতীর্থ ও তার বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকার মার্টিনেজ পোষ্টে লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে ৩ জুলাই। যাত্রা শুরু হবে বাংলাদেশ থেকে, যেখানে আমি ফান্ডেড নেক্সট এবং নেক্সট ভেঞ্চারস-এর দলগুলির সাথে দেখা করার সুযোগ পাবো।’

‘আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।’ – যোগ করেন মার্টিনেজ।

মার্টিনেজের কেবল কলকাতায় আসার কথা ছিল। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তর সঙ্গে মার্টিনেজের অ্যাস্টন ভিলার মাঠে দেখা হয়। সেখানে কলকাতা আসার কথা হয় দুজনের।

নানা গল্প শুনে বাংলাদেশের কথাও আলোচনা হয় দুজনের। মার্টিনেজ নিজ থেকে বাংলাদেশ সফরের আগ্রহ দেখান। এরপর শতদ্রু দত্ত বিশ্বকাপজয়ী ফুটবলারের বাংলাদেশে আসার প্রক্রিয়া শুরু করেন।

বাংলাদেশে এসে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। শেষ পর্যন্ত ফান্ডেড নেক্সট এবং নেক্সট ভেঞ্চারসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে আসছেন এই আর্জেন্টাইন গোল রক্ষক।

দুই দেশের এই সফরে আসতে মার্টিনেজ মুখিয়ে আছেন তা বোঝাই যাচ্ছে, ‘আমি তোমাদের সকলের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। আশা করছি আমরা দারুণ কিছু সময় কাটাবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com