1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

আবারও মা হতে যাচ্ছেন শুভশ্রী

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক : আবারও মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মঙ্গলবার (২৭ জুন) রাতে ফেসবুক স্ট্যাটাসে খবরটি জানান এই অভিনেত্রী।

ছেলে ইউভানের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন— ‘ইউভান বড় ভাই হতে যাচ্ছে।’ তারপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন শুভশ্রী। অন্যদিকে শুভশ্রীর বর পরিচালক রাজ চক্রবর্তীও একই স্ট্যাটাস দিয়েছেন। তাতে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানাচ্ছেন।

দিন কয়েক আগে তিন থেকে চার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ চক্রবর্তী। বলা যায়, শুভশ্রীর দ্বিতীয়বার মা হতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই পরিচালক। বাবা দিবসে এক সাক্ষাৎকারে রাজ বলেছিলেন— ‘আমরা চাই ইউভানের একটা ভাই বা বোন হোক।’

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর ৯ মাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com