1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে আইসিসি ও আয়োজক বিসিসিআই। সূচি অনুযায়ী ৫ অক্টোবর আগের আসরের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের ভেন্যু হিসেবে থাকছে আহমেদাবাদের ১ লাখ ধারণক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। এদিন ধর্মশালায় আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে ১৪ অক্টোবর চেন্নাইতে। যেখানে প্রতিপক্ষ আগের আসরের ফাইনালিস্ট নিউ জিল্যান্ড।

বাংলাদেশের চতুর্থ ম্যাচ আয়োজক ভারতের বিপক্ষে। ১৯ অক্টোবর পুনেতে হবে ম্যাচটি।

২৮ অক্টোবর কলকাতায় বিশ্বকাপ বাছাইপর্ব খেলে আসা একটি দলের বিপক্ষে ষষ্ঠ ম্যাচ খেলবে তামিম বাহিনী।

৩১ অক্টোবর একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে সপ্তম ম্যাচে লড়বে বাংলাদেশ।

গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১২ নভেম্বর। পুনেতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা।

তারিখমুখোমুখিভেন্যু
৭ অক্টোবরআফগানিস্তান-বাংলাদেশধর্মশালা
১০ অক্টোবরইংল্যান্ড-বাংলাদেশধর্মশালা
১৪ অক্টোবরনিউ জিল্যান্ড-বাংলাদেশচেন্নাই
১৯ অক্টোবরভারত-বাংলাদেশপুনে
২৪ অক্টোবরদ. আফ্রিকা-বাংলাদেশমুম্বাই
২৮ অক্টোবরবাছাইপর্ব (১)-বাংলাদেশকলকাতা
৩১ অক্টোবরপাকিস্তান-বাংলাদেশ

 

কলকাতা
৬ নভেম্বরবাছাইপর্ব (২)-বাংলাদেশদিল্লি
১২ নভেম্বরঅস্ট্রেলিয়া-বাংলাদেশপুনে

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com