1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

লামায় একজনের মৃত্যু, করোনা সন্দেহে ৩ পরিবার লকডাউন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

বান্দরবান : বান্দরবান জেলার লামা উপজেলায় করোনার লক্ষণ নিয়ে আমির হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে লামা পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে পূর্ব নয়াপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ নুর এর ছেলে।
জানা গেছে, নিহত আমির হোসেন পেশায় একজন দিনমজুর ছিলেন। গত এক সপ্তাহ ধরে সে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সে মারা যায়।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, গত ১ সপ্তাহ ধরে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তার স্বামী। মৃত্যুর পূর্বে তার স্বামীর বুক ব্যথা, ঘন ঘন বমি, গলা ব্যথা, জ্বর ও বুক ফুলে যাওয়ার মত লক্ষণ ছিল।
এদিকে এ ঘটনার পর নিহত আমির হোসেনের পরিবারসহ আশপাশের আরো তিনটি পরিবারের ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা পরিক্ষার জন্য এবং পরিবারগুলোকে লকডাউন করেছে প্রশাসন। পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তারা বাড়ির বাইরে যেতে পারবে না।
লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক বলেন, নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আমরা নিহত ব্যক্তিসহ তার পরিবারের সবার নমুনাসহ পাশের তিনটি পরিবারের নমুনা সংগ্রহ করছি। যত দ্রুত সম্ভব তা পরীক্ষার জন্য পাঠানো হবে।
লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্য এবং তাদের নিকটতম প্রতিবেশীদের বাড়ির বাইরে আসা যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তারা বাড়িতেই থাকবে। রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com