1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

৫৩ বছর বয়সে মা হলেন সুপার মডেল নাওমি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক : ৫৩ বছর বয়সে মা হলেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। বৃহস্পতিবার (২৯ জুন) ইনস্টাগ্রাম পোস্টে পুত্রসন্তানের মা হওয়ার ঘোষণা দেন এই অভিনেত্রী।

একটি ছবি পোস্ট করে নাওমি লিখেছেন— ‘আমার ছোট্ট প্রিয়তমা, তুমি আমাদের জীবনে ভালোবাসা নিয়ে এসেছো। তোমাকে আমরা অসম্ভব ভালোবাসা আর আদরের চাদরে মুড়ে রাখব। তুমি ঈশ্বরের কাছ থেকে পাওয়া সত্যিকারের উপহার।’

সর্বশেষ এই গায়িকা লিখেন, ‘মা হওয়ার কোনো বয়স নেই।’ নাওমির এটি দ্বিতীয় সন্তান। দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন এ খবর আগে জানাননি তিনি। তবে সারোগেসির মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কিনা তা অবশ্য জানা যায়নি।

নাওমির পরিবারের ঘনিষ্ঠজন ডেইলি মেইলকে বলেন, ‘গত ২৪ জুন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নাওমি।’ আরেকটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘নাওমি খুব শক্তিশালী একজন নারী। সবসময়ই সে মা হতে চেয়েছে। এখন সে দারুণ খুশি।’

২০২১ সালে প্রথমবার মা হন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। ৫০ বছর বয়সে কন্যা সন্তানের মা হন তিনি। কীভাবে সন্তানের মা হলেন তা নিয়ে ওই সময়ে আলোচনা হয়েছিল। নাওমি শুধু বলেছিলেন— ‘আমি সন্তান দত্তক নিইনি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com