1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সোমবার ভোরে ঢাকায় আসছেন আর্জেন্টিনার মার্টিনেজ

  • আপডেট টাইম :: রবিবার, ২ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : আগামীকাল (সোমবার) ভোরে বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রাজধানী ঢাকায় কয়েক ঘণ্টার জন্য অবস্থান করবেন তিনি। এরপর বিকালে কলকাতার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।

বাংলাদেশে আসছেন, গত মে মাসেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই খবর নিশ্চিত করেছিলেন মার্টিনেজ। তার মূল সফরটা ভারতে। তবে বাংলাদেশে আর্জেন্টিনা দলের অনেক সমর্থক থাকায় নিজ আগ্রহে এখানে আসার কথা জানান এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

মার্টিনেজের এই সফর নিয়ে কলকাতায় হইচই পড়ে গেলেও ঢাকায় তেমন প্রচার-প্রচারণা নেই। এর বড় কারণ, বিশ্বজয়ী এই গোলরক্ষকের সঙ্গে সাধারণ সমর্থকদের দেখা হওয়ার সম্ভাবনা নেই।

মার্টিনেজকে কলকাতা ও ঢাকা আনছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তার সঙ্গে আজ যোগাযোগ করা হয় জাগো নিউজের পক্ষ থেকে।

এ সময় তিনি জানান, ‘আমস্টারডাম থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বিমানে উঠেছেন মার্টিনেজ। আগামীকাল ভোর ৫টার দিকে তার ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যাবে হোটেলে। সেখান থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্পন্সর প্রতিষ্ঠানের হেড অফিসে যাবেন। ওখান থেকে দুপুর দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবেন। ওই সাক্ষাতের পরই বাংলাদেশ ছাড়বেন মার্টিনেজ।’

মার্টিনেজের বাংলাদেশে সমর্থকদের সঙ্গে দেখা হওয়ার বা তাদের সামনে আসার সম্ভাবনা আছে কিনা? এমন প্রশ্নে শতদ্রু বলেন, ‘এখন পর্যন্ত কিছু নেই। তবে আমি ঢাকায় আছি। ও নামার পর থেকেই আমি চেষ্টা করব কিছু একটা করা যায় কিনা। আপনাদের এই ব্যাপারে জানানো হবে।’

মার্টিনেজ বাংলাদেশে থাকবেন ১১ ঘণ্টার মতো। ভোর ৫টার দিকে নেমে বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা থেকে রওয়ানা দেবেন কলকাতার উদ্দেশ্যে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com