1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ময়মনসিংহ অনির্দিষ্টকালের জন্য লকডাউন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অতঃপর অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষনা করা হলো ময়মনসিংহ জেলাকে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষনা এলো। এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় ‌‌করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় সিদ্ধান্ত মতে ও ময়মনসিংহ সিভিল সার্জনের সুপারিশক্রমে সকলের সাথে আলোচনা সাপেক্ষে ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করা হলো। ঘোষণার পর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো এবং জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ঘোষণায় আরও বলা হলো, সব ধরনের গণপরিবহন ও গনজমায়েত বন্ধ থাকবে। জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ মঙ্গলবার, ১৪ এপ্রিল বিকেল ৫ টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

– মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com