1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

আজ শপথ নিচ্ছেন পাঁচ সিটি মেয়র

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুলাই, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ সোমবার (৩ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পাঁচ বছরের জন্য শপথ নেবেন মেয়র ও কাউন্সিলররা।

প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচির তালিকায় দেখা গেছে, সকাল ১০টায় বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, দুপুর ১২টায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে চমক দেখিয়ে নির্বাচিত হন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। রাজশাহী এবং সিলেট সিটিতে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন এ এইচ এম খায়রুজ্জমান লিটন ও মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com