1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

স্টোকস ঝড় থামিয়ে অস্ট্রেলিয়ার জয়

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : লর্ডসে এর আগে কেউ ৩৪২ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। সেখানে জিততে ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা ছিল ৩৭১ রান। এই রান তাড়া করতে নেমে চতুর্থ দিনে ৪৫ রানেই স্বাগতিকরা হারিয়ে বসে ৪ উইকেট। সেখান থেকে ইংলিশরা ঘুরে দাঁড়াবে এবং ৩২৭ রান পর্যন্ত গিয়ে ৪৩ রানে হার মানবে সেটা হয়তো কেউ কল্পনা করেননি।

কিন্তু ক্রিজে বেন ডাকেট ও বেন স্টোকস থাকায় পঞ্চম ও শেষ দিনে কিছুটা লড়াই আশা করেছিলেন ভক্ত-সর্থকরা। কিন্তু বেন স্টোকস যা করেছেন সেটা এক কথায় মহাকাব্যিক। কুর্নিশ করার মতো।

আগের দিন ৫০ রান নিয়ে অপরাজিত থাকা ডাকেট দলীয় ১৭৭ রানের মাথায় আউট হন ব্যক্তিগত ৮৩ রানে। এরপর ১৯৩ রানে জনি বেয়ারস্টোর উইকেট হারালেও স্টুয়ার্ট ব্রডকে নিয়ে দারুণ লড়াই করেন অধিনায়ক স্টোকস।

৯৯ বলে হাফ সেঞ্চুরি করেন স্টোকস। এরপর ক্যামেরন গ্রিনের এক ওভারে ১ চার ও ৩ ছক্কায় ২৪ রান তুলে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরি। তাও ১৪২ বলে। এরপর ১৯৭ বল খেলে ৯টি চার ও ৯ ছক্কায় ১৫০ রানও পেরিয়ে যান।

তিনি যতোক্ষণ ক্রিজে ছিলেন ততোক্ষণ মনে হচ্ছিল ইংল্যান্ড জিতে যাবে। যেভাবে সাবলীল ব্যাটিং করছিলেন এই অলরাউন্ডার। কিন্তু দলীয় ৩০১ রানের মাথায় জস হ্যাজলেউডের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হন স্টোকস। তাতে অস্ট্রেলিয়া ফিরে আসে লড়াইয়ে। যাওয়ার আগে ২১৪ বলে ৯ চার ও ৯ ছক্কায় ক্যারিয়ারের তৃতীয় সর্বোচ্চ ১৫৫ রানের ইনিংস খেলে যান।

এরপর ৩০২ রানের মাথায় অলি রবিনসন, একই রানের মাথায় স্টুয়ার্ট ব্রড ও ৩২৭ রানে জশ টাং আউট হলে যবনিকাপাত ঘটে ইংল্যান্ডের ইনিংসের। আর অস্ট্রেলিয়া জিতে যায় ৪৩ রানে।

এই জয়ে অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যাঙ্গারুরা। প্রথম ম্যাচ ২ উইকেটে জিতেছিল তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com