1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

লাইভে চুমু কাণ্ড: বিগ বস থেকে আকাঙ্ক্ষাকে বহিষ্কার

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : গত ১৭ জনু শুরু হয়েছে রিয়েলিটি শো ‘বিগ বস’ ওটিটির দ্বিতীয় সিজন। এটি সঞ্চালনা করছেন বলিউড অভিনেতা সালমান খান।

কয়েক দিন আগে বিগ বসের সেটে লাইভ ক্যামেরায় ৩০ সেকেন্ড চুমু খেয়ে আলোচনায় উঠে আসেন দুবাইয়ের মডেল জাদ হাদিদ এবং ভারতীয় মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরি। এ আলোচনায় ভাটা পড়ার আগেই বিগ বস থেকে আকাঙ্ক্ষা পুরিকে বহিষ্কার করা হলো। সালমান খান এ ঘোষণা দেন।

চলতি সপ্তাহে অভিষেক মালহান, জিয়া শঙ্কর এবং আকাঙ্ক্ষা পুরির মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হয় বিগ বসের বাড়ি থেকে বহিষ্কার করার জন্য। আকাঙ্ক্ষাকে চুমু কাণ্ডের জন্য বহিষ্কার করা হয়েছে। চুমু কাণ্ডের মূলে রয়েছেন জাদ হাদিদ। ১৬ নাম্বার এপিসোডে জাদ হাদিদের জন্য কড়া শাস্তি ঘোষণা করেন সালমান। আগামী সপ্তাহে তার নাম নমিনেশনে থাকবে।

এ সময় সালমান খান জাদকে উদ্দেশ্য করে বলেন— ‘এসব আবুধাবিতে গিয়ে করবেন। জিসিসি বেল্টে গিয়ে এসব কাজ করে দেখবেন। সৌদি আরবে করে দেখবেন এটা, তারপর বুঝবেন!’ সালমানের এসব কথার পর জাদ হাদিদ ক্ষমা চান।

‘বিগ বস ১৩’-তে দেখা গিয়েছিল আকাঙ্ক্ষা পুরিকে। মিকা সিংহের স্বয়ম্বরের অনুষ্ঠানে অংশগ্রহণ করে জনপ্রিয় হয়ে ওঠেন আকাঙ্ক্ষা। অন্যদিকে, জাদ একজন মডেল, বসবাস করেন দুবাইয়ে। পশ্চিম এশিয়ার সর্বাধিক উপার্জনকারী মডেলদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন তিনি। বিয়ের পর মডেল রামোনা খালিলের সঙ্গে পাঁচ বছর সংসার করেন। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু তাদের এ সংসার ভেঙে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com