1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

পাঁচ সিটির জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুলাই, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

সোমবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনার তালুকদার আবদুল খালেক এবং বরিশালের আবুল খায়ের আবদুল্লাহকে (খোকন সেরনিয়াবাত) শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে দুপুর ১২টায় রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় এই দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

শপথ অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়। সিটি করপোরেশনের আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com