1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

হলিউড মুভি নামিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’র দ্বিগুণ শো

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জুলাই, ২০২৩
বিনোদন ডেস্ক : হলিউড মুভির শো কমিয়ে দেশি সিনেমা ‘প্রিয়তমা’র শো বাড়িয়েছে দেশের সর্ববৃহৎ মাল্টিপ্লেক্সে চেইন স্টার সিনেপ্লেক্সে। ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে ছবিটির শো ছিল আটটি। মঙ্গলবার সেই শো বেড়েছে। আর বুধবার থেকে শো বেড়ে দাঁড়িয়েছে ১৬টিতে।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মিডিয়া ও মার্কেটিং) মেজবাহউদ্দিন আহমেদ।

রাজধানীর সীমান্ত স্কয়ার ও এসকেএস টাওয়ার শাখায় পূর্বে কোনো শো ছিল না। এই দুটি শাখায় মঙ্গলবার থেকেই ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে। এ ছাড়াও রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে মঙ্গলবার বর্ধিত চারটি শো চললেও আগামীকাল বুধবার রাখা হয়েছে ছয়টি।

সনি স্কয়ারে মঙ্গলবার দুটি শো চললেও আগামী শুক্রবারে রয়েছে চারটি। মঙ্গলবার চট্টগ্রামের বালি আর্কেডে দুটি শো থাকলেও বুধবার চলবে চারটি।

এ ছাড়াও ঢাকার বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম ও রাজশাহীর হাইটেক পার্ক শাখায় সিনেমাটি চলছে। তবে শুক্রবার পর্যন্ত কোনো শো বাড়েনি।

মঙ্গলবার সন্ধ্যায় মেজবাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা অবাক হয়ে লক্ষ করছি যে স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের সিনেমা দেখা দর্শক অনেকে বেড়ে গেছে। দর্শকের প্রচুর চাপ অনুভব করেছি, তাই বাধ্য হয়ে শো বাড়িয়েছি। আমরা স্বীকার করি, বাংলা চলচ্চিত্রে দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান। তার সারা দেশে প্রচুর ভক্ত রয়েছে। এই ঈদে আমরা নতুন করে অনুভব করলাম স্টার সিনেপ্লেক্সেও চাহিদার চেয়ে অনেক বেশি দর্শক আসছে।

হলিউডের চলমান সিনেমার শো কমিয়েই শাকিব খানের ‘প্রিয়তমা’র শো বাড়ানো হয়েছে উল্লেখ করে স্টার সিনেপ্লেক্সের এই কর্মকর্তা বলেন, “এই মুহূর্তে দেশি সিনেমার শো কমানোর সুযোগ নেই। তাই হলিউডের চলমান সিনেমার শো আমাদের কমাতে হয়েছে। সেসব জায়গায় আমরা বাংলাদেশের সিনেমার শো বাড়িয়েছে। যেমনটা বুধবার থেকে শাকিবের ‘প্রিয়তমা’ আরো বেড়ে যাচ্ছে।”

‘প্রিয়তমা’ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কলকাতার ইধিকা পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com