1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’: পাড়ি জমিয়েছেন শাকিব

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি এবারের ঈদে মুক্তি পায়। দর্শক চাহিদা তুঙ্গে থাকা এই সিনেমাটি দেশের গণ্ডি পেড়িয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। আগামী ৭ জুলাই সে দেশে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে দুদিন আগে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন শাকিব।

জানা যায়, যুক্তরাষ্ট্রে বেশ কয়েক দিন থাকবেন এই নায়ক। তারপর দেশে এসে নতুন সিনেমায় কাজ শুরু করবেন। সেই সিনেমায় নায়িকা থাকবেন কলকাতার টিভি নাটকের পরিচিত মুখ।

এবারের ঈদে দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। এরই মধ্যে প্রশংসায় ভাসছে সিনেমাটি। শাকিব খানের দুর্দান্ত অভিনয়, গল্প ও নির্মাণ থেকে সব কিছুই মুগ্ধ করেছে দর্শকদের।

আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেন হিমেল আশরাফ। রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের এই সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com