1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

তামিমের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পাপনসহ বিসিবির কোনো কর্তা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ফিটনেস নিয়ে অযাচিত ব্যাখা দিয়ে তোপের মুখে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওয়ানডে শেষে ডেকেছেন জরুরি সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে হবে এই সংবাদ সম্মেলন।

তামিম যে সংবাদ সম্মেলন ডেকেছেন এটা তার নিজ উদ্যোগে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ নীতি নির্ধারনী পর্যায়ের কোনো কর্তা অবগত ছিলেন না এই সংবাদ সম্মেলন সম্পর্কে। গণমাধ্যমের বদৌলতে জানার পর বিসিবি কর্তারা চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

বিসিবির এক পরিচালক বলেছেন, ‘বোর্ড প্রেসিডেন্টসহ আমরা নানাভাবে চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য। কিন্তু তাকে আমরা পাইনি। সিরিজের মাঝে এমন সংবাদ সম্মেলনও আমরা আশা করিনি। তামিম কি বলে আমরা শোনার অপেক্ষায় আছি।’

মূলত পুরোপুরি ফিট না হয়েও তামিমের খেলার সিদ্ধান্ত নিয়ে ঝামেলার সূত্রপাত। সে কারণে মাঠের খেলার চেয়েও বেশি আলোচিত ইস্যু হয়ে দাঁড়ায় তার ফিটনেস। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ক্ষিপ্ত হন তামিমের এমন সিদ্ধান্তে। সভাপতি জানিয়েছেন, তামিমকেই পরিষ্কার করতে হবে সে কি বলতে চায়।

এখন যেন সেই পথেই হাঁটছেন ওয়ানডে অধিনায়ক। নিজের অবস্থান পরিষ্কার করবেন নিজেই। দুপুর দেড়টায় তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com