1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

পিছিয়ে গেলো তামিমের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সময় পাল্টে গেছে, দুপুর ১২টায় নয়। দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে তামিম ইকবালের সংবাদ সম্মেলন। আজ সকাল সাড়ে ১১টার পর তামিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ‘বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রামের টাওয়ার ইন হোটেলে প্রেসের সঙ্গে কথা বলবেন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল।’

তার ফর্ম নিয়ে তীর্যক কথাবার্তা ও সমালোচনা বছর দুয়েক ধরেই। উত্তাল উইলোবাজির জন্য যাকে বিশ্ব একনামে চিনতো, খোলা তরবারির ন্যায় ব্যাট দিয়ে প্রতিপক্ষ বোলারদের শাসন করায় যার জুড়িমেলা ছিল ভার। দেশের সেই এক নম্বর ওপেনার তামিম ইকবাল চেনা ছন্দে ও রূপে নেই কিছু দিন ধরে।

বরাবরের মতো স্বপ্রতিভ, সাবলীল আর অনায়াসে উইকেটের চারদিকে বাহারি স্ট্রোক খেলা তামিম দিনকে দিন কেমন যেন ম্রিয়মান, আড়ষ্ট হয়ে যাচ্ছিলেন। ব্যাটের তেজ কমে যাওয়ায় সীমিত ওভারের ফরম্যাটে তার স্ট্রাইকরেটও গেছে কমে। তা নিয়েও অনেক সমালোচনা, কথাবার্তা চারদিকে। যার ব্যাটিং দ্যুতি মাঠে আলো ছড়িয়েছে বহুদিন, সেই টিম বাংলাদেশের অন্যতম সেরা তারকা ও ব্যাটার তামিম কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইনজুরি।

আজ পিঠের ব্যথা, কাল গ্রোয়েন, পরশু হ্যামস্ট্রিং- কোনো না কোনো শারীরিক সমস্যা পিছু তাড়া করে বেড়াচ্ছে কিছুদিন ধরেই। এতে করে মাঠেও নিয়মিত নন তামিম। প্রায় প্রতি সিরিজ বা সফরে কোনে না কোনো ফরম্যাট থেকে সরে দাঁড়ানো প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এইতো- আফগানিস্তানের বিপক্ষে গত মাসে খেলবো না, খেলবো করে শেষ মুহূর্তে ঢাকা টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেও তার খেলা নিয়ে ছিল প্রবল সংশয়-সন্দেহ।

সিরিজ শুরুর ২৪ ঘণ্টা আগের সংবাদ সম্মেলনে তামিম বলে বসেন, তিনি শতভাগ ফিট নন। তারপরও প্রথম ম্যাচ খেলবেন। বাস্তবে খেলেছেনও। আর এই খেলা নিয়েই রাজ্যের হইচই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আর হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে কেউই এটাকে ভালোভাবে নেননি।

বিসিবি সভাপতি এক পত্রিকার সাথে আলাপে অভিযোগ করেন, ‘তামিমের এই শতভাগ ফিট না থেকেও খেলাকে মোটেই ভালোভাবে নেননি হেডকোচ হাথুরুসিংহে এবং রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। এককথায় তামিমের ক্রমাগত ইনজুরি পড়ে কোনো না কোনো সিরিজ, ফরম্যাট না খেলা এবং আফগানদের সঙ্গে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে সম্পূর্ণ সুস্থ না হয়েও খেলতে নামা- মোটেই ভালোভাবে নেননি বিসিবিপ্রধান ও হেডকোচ। তারা তামিমের এমন আচরণে চটেছেন এবং কড়া ভাষায় সমালোচনাও করেছেন। বোঝাই যাচ্ছে, তার রেশ ধরেই দলের ভেতরে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। সমস্যার উদ্রেক ঘটেছে।

আর ধারণা করা হচ্ছে, তাই আজ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম। তা নিয়ে রাজ্যের কথাবার্তা। কী ঘোষণা দেবেন তামিম? এ সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আসছে? নাকি ওয়ানডে ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন? আবার ওয়ানডে থেকে অবসরে যাওয়ার ঘোষণাও নাকি আসতে পারে- এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে।

চট্টগ্রামে বাংলাদেশ আর আফগানিস্তান সিরিজ কভার করতে যাওয়া সাংবাদিকরা দুপুর ১২টায় সংবাদ সন্মেলন ধরে সকাল থেকেই নিজ নিজ হোটেল থেকে তামিমের প্রেস মিট কভার করার জন্য বেরিয়ে পড়েন। পরে জানা যায়, প্রেস কনফারেন্সের সময় পাল্টেছে। দুপুর ১২টার পরিবর্তে দেড়টায় বন্দরনগরীর জুবিলি রোডের ‘টাওয়ার ইন’ হোটেলে প্রেসের সঙ্গে কথা বলবেন তামিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com