1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মুক্তির আগেই শাহরুখের ২ সিনেমার আয় ৬০০ কোটি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে চলতি বছর রুপালি পর্দায় ফিরেন বলিউড বাদশা শাহরুখ খান। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করে দর্শকদের। পাশাপাশি বক্স অফিসে ঝড় তুলেছিলেন এই অভিনেতা।

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ ও ‘ডানকি’। দুটো সিনেমাই চলতি বছরের শেষের দিকে মুক্তির কথা রয়েছে। কিন্তু মুক্তির আগেই সিনেমা দুটো থেকে শাহরুখ ৬০০ কোটি টাকার বেশি আয় করেছেন।

শাহরুখ খানের ঘনিষ্ঠজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন— ‘‘জওয়ান’ সিনেমার ডিজিটাল সেটেলাইট এবং গানের স্বত্ত্ব ২৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। অন্যদিকে ‘ডানকি’ সিনেমার ডিজিটাল সেটেলাইট এবং গানের স্বত্ত্ব ২৩০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।’’ দুটি সিনেমার মোট স্বত্ত্ব বিক্রি হয়েছে ৪৮০ কোটি রুপিতে। বাংলাদেশি মুদ্রায় ৬৩৩ কোটি ৩২ লাখ টাকার বেশি।

বক্সঅফিস ওয়ার্ল্ডওয়াইড এক প্রতিবেদনে জানিয়েছে, ‘জওয়ান’ সিনেমার গানের স্বত্ত্ব কেনার জন্য অনেক কোম্পানি চেষ্টা করেছে। তবে ৩৬ কোটি রুপিতে সিনেমাটির গানের স্বত্ত্ব কিনেছে টি-সিরিজ।

‘জওয়ান’ সিনেমা পরিচালনা করছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। প্রযোজনা করছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। আগামী ৭ সেপ্টেম্বর এটি মুক্তির কথা রয়েছে।

অন্যদিনে রাজকুমার হিরানি নির্মাণ করছেন ‘ডানকি’ সিনেমা। সিনেমাটিতে সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। এতে শাহরুখের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com