1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

আদালতে বিয়েবিচ্ছেদের আবেদন করেছেন নীহারিকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : ২০২০ সালে প্রেমিক চৈতন্যর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী নীহারিকা কোনিড়েলা। কিছু দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার। অবশেষে নীহারিক নিশ্চিত করলেন বিয়েবিচ্ছেদের পথে হাঁটছেন তারা।

নীহারিক বিয়েবিচ্ছেদের জন্য হায়দরাবাদের কোকাটপালি পারিবারিক আদালতে আবেদন করেছেন। এ আবেদনের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন নীহারিকা। যদিও পরে তা মুছে ফেলেন। সর্বশেষ বিয়েবিচ্ছেদ নিয়ে একটি বিবৃতি পোস্ট করেন এই অভিনেত্রী।

লিখিত এ বিবৃতিতে নীহারিকা বলেন, ‘সমঝোতার মাধ্যমে আমি আর চৈতন্য আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার পাশে দাঁড়ানোর জন্য আমি আমার পরিবার ও বন্ধু-বান্ধবদের ধন্যবাদ জানাচ্ছি।’

নীহারিকা-চৈতন্যর সংসার ভাঙার গুঞ্জনের সূত্রপাত ইনস্টাগ্রামকে কেন্দ্র করে। মূলত, ইনস্টাগ্রামে তারা পরস্পরকে আনফলো করেন। এখানেই শেষ নয়, চৈতন্য তার অ্যাকাউন্ট থেকে বিয়ের সমস্ত ছবি মুছে ফেলেন। বিষয়টি সামনে আসার পর থেকে এ দম্পতির বিয়েবিচ্ছেদের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াতে থাকে।

নীহারিকার বাবা দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নাগা বাবু, নীহারিকার কাকা অভিনেতা চিরঞ্জীবী, পবন কল্যাণ, চাচাতো ভাই অভিনেতা রাম চরণ, ফুফাতো ভাই আল্লু অর্জুন। বিয়ের সময়েও তারা সবাই উপস্থিত ছিলেন।

টেলিভিশন শো উপস্থাপনার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন নীহারিকা। ২০১৬ সালে তেলেগু ভাষার ‘ওকা মানাসু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। পরের বছরই তামিল সিনেমায় অভিষেক হয় তার। নীহারিকা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘সাইরা নরসিমহা রেড্ডি’। ২০১৯ সালের ২ অক্টোবর মুক্তি পায় এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com