1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

অধিনায়ক ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

  • আপডেট টাইম :: রবিবার, ৯ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে হারাতে জয়ের জন্য ভারতের ২৪ বলে প্রয়োজন ছিল কেবল ৭ রান। ওদিকে হারমানপ্রীত কৌরের সামনে হাতছানি দিচ্ছিল ফিফটির।

ভারতের অধিনায়ক সালমা খাতুনের প্রথম বল স্লগ সুইপে পাঠালেন ডিপ মিড উইকেটের ওপারে। ছক্কা। ৪৪ থেকে হারমানপ্রীতের রান ৫০। স্কোরও লেভেল। পরের বল মিড উইকেট দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় নিশ্চিত করেন হারমানপ্রীত।

মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১১৪ রানের মামুলী পুঁজি পায় বাংলাদেশ। শক্তিশালী ভারত ৩ উইকেট হারিয়ে ২২ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায়।

ভারতের অধিনায়ক মাত্র ৩৫ বলে ৫৪ রান করেন ৬ চার ও ২ ছক্কায়। এছাড়া নির্ভরযোগ্য ব্যাটার স্মৃতি মান্ধানা ৩৪ বলে করেন ৩৮ রান।

এর আগে বাংলাদেশের ব্যাটিং ছিল একেবারেই সাদামাটা। ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি একাধিক ব্যাটার। ভারতীয় বোলারদের চাপে স্ট্রাইক রোটেট করতে ভুগছিলেন মিডল অর্ডার ব্যাটাররা। শেষ দিকে দ্রুত রান তোলার চাহিদা থাকলেও তা মেটাতে পারেননি কেউ। তাতে স্কোরবোর্ডও হাসেনি।

পাওয়ার প্লেতে ৩৪ রানে ১ উইকেট হারিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। পরের ৪ ওভারেও ছিল রান তোলার ধারাবাহিকতা। ১০ ওভার শেষে দলের রান ছিল ২ উইকেটে ৫৭। কিন্তু শেষ ১০ ওভারেও মাত্র ৫৭ রান তুললে বড় পুঁজি পায়নি স্বাগতিকরা। ১২০ বলের ইনিংসে ৬২ বলই ছিল ডট। বাউন্ডারি এসেছে কেবল ৮ চার ও ৩ ছক্কা।

সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত ছিলেন স্বর্ণ আক্তার। ২৮ বলে ২ ছক্কায় ইনিংসটি সাজান ডানহাতি ব্যাটার। এছাড়া সোবহানা মোস্তারি ৩৩ বলে ২ চারে করেন ২৩ রান। ইনিংসের শুরুতে ২৬ বলে ৪ বাউন্ডারিতে ২২ রান করেন সাথী রানি। তার সঙ্গী শামীমা সুলমানা ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করেন। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট হাসেনি। ৭ বলে ২ রান করে রানআউট হন। শেষ দিকে রিতু মনি ১৩ বলে ১১ রান করলে বাংলাদেশের রান এক’শ পেরোয়।

ভারতের হয়ে বল হাতে ১টি কিরে উইকেট নেন পুজা, মিন্নু মানি ও শেফালি ভার্মা।

বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল। নতুন বলে পেসার মারুফা আক্তার তৃতীয় বলে আউট করেন শেফালি বার্মাকে। চতুর্থ ওভারে স্পিনার সুলতানা খাতুন ফেরান জেমিমা রদ্রিগেজকে। তৃতীয় উইকেটে ভারতের জয়ের পথ সহজ করে দেন স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত কৌর। দুজন চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ৫৫ বলে ৭০ রানের জুটি গড়েন।

৯১ রানে এ জুটি ভাঙেন সুলতানা। তার অফস্টাম্পের বাইরের বল এগিয়ে এসে উড়াতে গিয়ে বল মিস করেন মান্ধানা। জয়ের বাকি কাজ হারমানপ্রীত সহজেই সারেন। তার সঙ্গে ৯ রানে অপরাজিত ছিলেন ইয়াসটিকা ভাটিয়া।

ম্যাচসেরা নির্বাচিত হওয়া হারমানপ্রীত ২৪ রানে জীবন পেয়েছিলেন। নিজের বোলিংয়ে ক্যাচ ছাড়েন সুলতানা। অবশ্য ওই সময়ে ভারতরে অধিনায়ককে ফেরালে ম্যাচের ফলে খুব একটা প্রভাব পড়ত না। কেননা ম্যাচটা বাংলাদেশ প্রথম ইনিংসেই হাতছাড়া করে।

১১ বছর পর মিরপুর শের-ই-বাংলায় খেলার সুযোগ পেয়ে নারী ক্রিকেট দলের শুরুটা ভালো হলো না। ১১ জুলাই এই মাঠেই দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজ বাঁচাতে ম্যাচটা জেতাতে জরুরি। পারবে তো বাংলাদেশ?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com