1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

আরও ৯ দেশে মুক্তি পাচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পর আরও নয় দেশে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। এবার ঈদে মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শকরা বেশ পছন্দ করছেন। রোববার (৯ জুলাই) রাতে সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেছেন।

নির্মাতা হিমেল আশরাফ তার পোস্টে লিখেছেন, আমেরিকা কানাডার পর প্রিয়তমা আসছে অস্ট্রেলিয়া, দুবাই, সৌদি আরব, আবু ধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়শিয়া, ভারত ও সুইডেনে। আরও দেশে কথা হচ্ছে। আজ ঈদের ১১তম দিন, অফিস ডে, তাও বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনের ইভেনিং শো হাউজফুল। গতকাল (৮ জুলাই) স্টারসিনেপ্লেক্সে ২৩টি শো প্রচার হয় যার প্রায় সব শো হাউজফুল ছিল।

তিনি আরও লিখেছেন, ভোলার চর ফ্যাশন থেকে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, সব জায়গায়ই প্রিয়তমার হয়ে কথা বলছে দর্শক। কারণ ‘প্রিয়তমা’ সাধারণ দর্শকের সিনেমা। তারাই ‘প্রিয়তমা’ দেখছে, প্রচার করছে, সামনে এগিয়ে নিচ্ছে। ঈদের সব সিনেমা ভালো ব্যবসা করছে, আরও করুক। কেউ কারও ব্যবসা নিতে পারে না। যার যেটা প্রাপ্য সে সেটা পাবে। পাচ্ছে।

সারাদেশে ১০৭ টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির ৭ দিনের মাথাতেই দর্শক চাহিদার কারণে ৩১৫০টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচেপড়া ভিড়ে ১০ কোটি ৩০ লাখ টাকা করেছে ‘প্রিয়তমা’।

এবারের ঈদুল আজহায় ৫টি বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর মধ্যে প্রথম থেকেই আলোচিত ছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com