1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সব কিছু বাদ দিয়ে শুধু সিনেমাটা দেখতে বাধ্য হয়েছি : জয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শত ব্যস্ততার মধ্যেও ‘আদিম’ সিনেমাটি দর্শক সারিতে বসে দেখেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ফিল্ম সোসাইটির উদ্যোগে ৫ দিনব্যাপী চলছে জলতরঙ্গ সিনেসপ্তাহ।

গত সোমবার সন্ধ্যায় উৎসবে দেখানো হয় যুবরাজ শামীমের চলচ্চিত্র ‘আদিম’। এই সিনেমা দেখতে হাজির ছিলেন জয়া আহসান।

সিনেমাটি দেখার পর এক প্রতিক্রিয়ায় জয়া বলেন, অনেক দিন ধরেই ‘আদিম’ দেখব ভাবছিলাম। কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। দর্শকের সাথে বসে যখন আদিম দেখছিলাম, তখন সব কিছু বাদ দিয়ে শুধু সিনেমাটাই দেখতে বাধ্য হয়েছি। অসাধারণ একটা ট্রিপ। অনেকদিন পর একটি সৎ সিনেমা দেখলাম!

জয়া এ সময় দর্শকের উদ্দেশে বলেন, এ রকম অসাধারণ একটি সিনেমা আমাদের দেশে নির্মিত হয়েছে, এটা আমাদের গর্ব। দর্শকের উচিত এরকম সিনেমার সাথে থাকা। আদিম দেখলে দর্শক আরও পরিণত হবেন।

সাধারণ দর্শকের সাথে বসে সিনেমা দেখায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা যুবরাজ শামীম। তিনি বলেন, বুয়েটে জয়া আপার উপস্থিতি আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে।

বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বুয়েট অডিটোরিয়ামে রয়েছে ‘আদিম’ এর আরও একটি শো। গত ২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com