1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

মেসি কবে মায়ামিতে আসবেন জানেন না কোচ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন কোচ টাটা মার্টিনো। তার তত্ত্বাবধানে আজ মঙ্গলবার (১১ জুলাই) থেকে শুরু হয়েছে অনুশীলন। তবে তিনি জানিয়েছেন লিওনেল মেসি কবে মায়ামিতে যোগ দিবেন সেটি এখনো জানেন না তিনি।

টাটা মার্টিনো বলেন, ‘আমি মায়ামির কিছু ম্যাচ দেখেছি। আজই প্রথম অনুশীলন শুরু করতে যাচ্ছি আমরা। এখনো আমরা দলকে অ্যাসেসমেন্ট করছি। তবে প্রাথমিক অ্যাসেসমেন্ট বেশ ইতিবাচক হয়েছে। সবচেয়ে দারুণ বিষয় হলো দারুণ কিছু প্রতিভাবান তরুণদের পেয়েছি আমরা। যারা বেশ প্রতিশ্রুতিশীল। এটা বেশ আশা সঞ্চারক।’

আন্তর্জাতিক বিরতিতে অনেক খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন। সেটা দারুণ বিপাকে ফেলে দিয়েছে মায়ামিকে। এ বিষয়ে কোচ বলেন, ‘জাতীয় দলে খেলে অনেক খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। তাদের নিয়ে আমরা কিছুটা সমস্যার মধ্যে আছি। তারা না থাকায় দল ছোট হয়ে গেছে। যারা আছে তাদের নিয়েই আমাদের খেলতে হচ্ছে। তবে বেঞ্চে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে। আশা করছি পরবর্তী ম্যাচে দলে খুব একটা পরিবর্তন হবে না। তবে আমাদের বিকল্প সমাধান খুঁজে বের করতে হবে।’

‘শিগগিরই আমরা কামাল মিলাকে আমাদের মাঝে পাব। আগামী সপ্তাহে সে খেলবে পারবে। আমরা জর্জ, মোতা ও রবিনসনের অপেক্ষায় আছি। তারা সবাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে দলের বর্তমান অবস্থায়’ — যোগ করেন তিনি।

লিওনেল মেসির বিষয়ে টাটা মার্টিনো বলেন, ‘সত্য বলতে কি সবাই জানতে চায় লিওনেল মেসি কবে দলে যোগ দিবে? আসলে এই প্রশ্নের উত্তর আমি জানি না।’

আগেই জানা গিয়েছিল ২১ জুলাই মায়ামিতে যোগ দিবেন লিওনেল মেসি। তাকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে মায়ামি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com