1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

অবশেষে ভারতকে হারালো বাংলাদেশের মেয়েরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : আফসোস হতেই পারে। দ্বিতীয় টি-টোয়েন্টিটা যদি হাতের মুঠো থেকে ছুটে না যেতো! বাংলাদেশের মেয়েরাই আজ মাততে পারতো সিরিজজয়ের উল্লাসে। সেটা হয়নি। তবে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সহজ জয়ই তুলে নিয়েছে নিগার সুলতানার দল।

মিরপুর শেরে বাংলায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেট আর ১০ বল হাতে রেখে হারিয়েছে বাংলাদেশ। ভারতীয় মেয়েরা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৭ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ের পথে ছিল বাংলাদেশ। ভারতকে মাত্র ৯৫ রানে আটকে দিয়ে ৫ উইকেটে ৮৬ রান তুলে ফেলেছিল নিগার সুলতানার দল।

কিন্তু এরপর মাত্র ১ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারায় স্বাগতিকরা। হাতের মুঠোয় থাকা ম্যাচ তুলে দেয় ভারতের হাতে।

এবার অবশ্য আর ভুল করেনি বাংলাদেশ। সিরিজ হারানোর পর শেষ ম্যাচে এসে ভারতকে হেসেখেলেই হারিয়েছে।

শেরে বাংলায় টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল ভারত। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১০২ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

ভারতের অধিনায়ক হারমানপ্রিত কাউর ৪১ বলে ৪০, জেমিমাহ রদ্রিগেজ ২৬ বলে ২৮, ইয়াসতিকা ভাটিয়া ১৭ বলে ১২ আর শেফালি ভার্মা করেন ১৪ বলে ১১ রান। বাকিদের দশের ঘরও ছুঁতে দেননি বাংলাদেশি বোলাররা।

১৮ বছর বয়সী লেগস্পিনার রাবেয়া খান ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে একাই নেন ৩টি উইকেট। সুলতানা খাতুন ১৭ রানে শিকার করেন দুটি।

জবাবে ১৬ রানে ২ উইকেট হারালেও ওপেনার শামীমা সুলতানার দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। দলকে ৮৫ রান পর্যন্ত নিয়ে থামেন শামীমা। ৪৬ বলে ৩ বাউন্ডারিতে তিনি করেন ৪২ রান।

অধিনায়ক নিগার সুলতানা ২০ বলে ১৪, ওপেনার সাথী রানী ১০ বলে ১০ আর শেষদিকে সুলতানা খাতুন ৮ বলে ১২ করে আউট হন। নাহিদা আক্তার ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৮ বলে ৭ রানে ছিলেন রিতু মনি। ১৮.২ ওভারে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ভারতের মিন্নু মানি আর দেবিকা ভাইদা নেন দুটি করে উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com