1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

আমিশার সিনেমার অন্তঃরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : আমিশা প্যাটেল ও সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর: এক প্রেম কথা’। ২২ বছর আগে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত এই সিনেমা। বলিউডের ইতিহাসে সবচেয়ে হিট সিনেমাগুলোর অন্যতম এটি।

দীর্ঘ বিরতির পর নির্মিত হয়েছে ‘গদর টু’। জি স্টুডিও প্রযোজিত এ সিনেমার মূল চরিত্রে দেখা যাবে সানি দেওল ও আমিশা প্যাটেলকে। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে এটি। কিন্তু তার আগে সিনেমাটির অন্তঃরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফাঁস হয়েছে।

সিনেমাটিকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছেন আমিশা। তবে এবার আমিশার জন্য নয়। অন্তঃরঙ্গ মুহূর্তের ভিডিওতে দেখা গেছে আরেক অভিনেত্রী সিমরাত কৌর ও উৎকর্ষ শর্মাকে, যা নিয়ে নেটপাড়ায় হইচই পড়ে গেছে।

‘গদর টু’ সিনেমার মাধ্যমে সিনেমায় বড় ব্রেক পাচ্ছেন সিমরাত। সেই সিমরাতেরই অন্তঃরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস হয়েছে। অনেকে মনে করছেন, এই দৃশ্যটি ‘গদর টু’ সিনেমার। যদিও এ ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সিমরাত।

তবে প্রতিবাদ করেছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। আমিশার টুইট থেকে নিশ্চিত হওয়া গেছে এটি ‘গদর টু’ সিনেমার দৃশ্য। টুইটে এ অভিনেত্রী লিখেছেন— ‘‘গদর টু’ সিনেমায় উৎকর্ষ শর্মার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সিমরাত কৌর। একজন নারী হিসেবে আমি অনুরোধ করব, একটি মেয়েকে লজ্জা না দিয়ে ইতিবাচকতা ছড়িয়ে দিন। নতুন প্রতিভাবানদের উৎসাহ দিন।’’

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— গৌরব চোপড়া, লাভ সিনহা, মীর সরওয়ার, রোহিত চৌধুরী প্রমুখ। এই সিনেমার গানেও অনেক চমক রয়েছে। উদিতজি, অলকা ইয়াগনিক ছাড়াও অরিজিৎ সিং ‘গদর টু’ সিনেমার জন্য গেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com