1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

রাশমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন বিজয়

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড থেকে দক্ষিণী সিনেমার অঙ্গনে এখন একটাই আলোচনা-রাশমিকা বিজয়ের প্রেম। শোনা যাচ্ছে অভিনেত্রী রাশমিকা মন্দানার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তেলুগু অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।

এমনকী চলচ্চিত্র দুনিয়ার আনাচে-কানাচে ভেসে বেড়াচ্ছে তাদের বিয়ের গুঞ্জনও। তবে এসব জল্পনার মাঝেই মুখ খুললেন বিজয় দেবেরাকোন্ডা। কীভাবে নিজের বিবাহিত জীবনকে কল্পনা করেন, সেই প্রসঙ্গে কথাও বললেন তিনি।

আসলে এ গুঞ্জনের মূলে রয়েছে একটি মিউজিক ভিডিও। যেখানে আর এর দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিপরীতে দেখা গেছে বিজয়কে। ‘কুশি’ সিনেমা ‘আরাধ্যা’ গানে ফুটে উঠেছে এক তরুণ দম্পতির বিবাহিত জীবনের কিছু মিষ্টি মুহূর্ত। বিজয় নিজে অবিবাহিত হলেও তিনি স্বীকার করে নিয়েছেন যে, তার নিজের বিবাহিত জীবনটাও যেন এই মিউজিক ভিডিওর মতোই হয়।

এই প্রসঙ্গে অভিনেতা বলেন, আরাধ্যা হলো এমন একটি গান, যেখানে দেখা যাচ্ছে এক তরুণ দম্পতির প্রেম। এটা মূলত বিয়ের এক বছর পরের ঘটনা। ওই দম্পতি নিজেদের মতো করে সময় কাটায়। তাদের মধ্যে রয়েছে ঘনিষ্ঠতাও। দুজন দুজনের পাশে সব সময় রয়েছেন। ফলে এটা হলো বিবাহ পরবর্তী সুন্দর জীবনের কিছু মুহূর্ত।’

এখানেই শেষ নয়, বিজয় আরও বলেন, ‘কোনো না কোনোভাবে গানের এই সুন্দর মুহূর্তগুলোর সঙ্গে মিল রয়েছে আমার জীবনের। এটুকু আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি। যদিও আমি বিবাহিত নই, কিন্তু যখন বিয়ে করব, আমি চাইব আমার বিবাহিত জীবনটা ঠিক এমনই হোক।’এরই মধ্যে ‘কুশি’ সিনেমার শুটিং শেষ করেছেন সামান্থা এবং বিজয়।

কাশ্মীর এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অংশে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এটা মূলত একটা প্রেমের কাহিনি। ‘আরাধ্যা’ গানটি ছাড়াও এ সিনেমার আরও একটি প্রেমের গান মুক্তি পেয়েছে।

শিবা নির্বাণা পরিচালিত ‘কুশি’ বিজয়-সামান্থার দ্বিতীয় সিনেমা। এর আগে ২০১৮ সালের ‘মহান্তি’ সিনেমাতে তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। শুধু ‘কুশি’-ই নয়, বিজয় দেবেরাকোন্ডার হাতে এখন রয়েছে প্রচুর সিনেমার কাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com