1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নিউ ইয়র্কে ছেলেকে নিয়ে একসঙ্গে বেড়াচ্ছেন শাকিব অপু

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্কের বরফ গলেছে আগেই। সোশ্যাল মিডিয়ায় তার ইঙ্গিত মিলেছে একাধিকবার। এবার নিউ ইয়র্কে দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে।

শাকিব অপু দুজনই সন্তানসহ বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন।  সেখানেই ধারণ করা একটি ভিডিও ক্লিপে একসঙ্গে, একই গাড়িতে পাশাপাশি আসনে দুজনকে দেখা গেছে। ছবিতে দেখা যায় ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন শাকিব খান। তার পাশের আসনে বসে আছেন অপু বিশ্বাসকে। আর পেছনের আসনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়।

২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। ১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অপু বিশ্বাস। জানা গেছে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু।

নিউ ইয়র্কের বিভিন্ন সূত্র বলছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে জয়সহ সেখানে পৌঁছান অপু বিশ্বাস। এবং সেদিন রাতে এবং পরদিন শুক্রবার শাকিব খান ও অপু বিশ্বাস জয়কে নিয়ে ঘুরে বেড়িয়েছেন।

শাকিব খানের ২০ বছরের অভিনয় জীবনে এখন পর্যন্ত সর্বাধিক সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ আর অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ চলচ্চিত্র দেখার আহ্বান জানান শাকিব। অন্যদিকে অপু বিশ্বাস ‘প্রিয়তমা’ সিনেমার টিজার শেয়ার করে ভালোবাসা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com