1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না: পরীমণি

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। বেশ কিছুদিন গুঞ্জন শোনা যাচ্ছে- ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার। দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকছেন না দুজন। এ দিকে ছেলে রাজ্যও বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন পরী। সব কিছু একা হাতে সামলাচ্ছেন এ চিত্রনায়িকা।

শুক্রবার (১৪ জুলাই) রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পরীমণি। ছবিতে রাজ্যর হাতে ক্যানোলা লাগানো দেখা গেছে। ছবির ক্যাপশনে পরীমণি জুড়ে দিয়েছেন সামনের কঠিন দিনের জন্য নিজেকে প্রস্তুত করার প্রতিশ্রুতি।

পরীমণি লিখেছেন: ‘আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেওয়ার দিনে আমি ভয়ে কষ্টে কান্নায় বারবার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ ছিল বলেই হয়তো কাঁদতেও সহজ লেগেছিল আমার। আজ প্রথমবার তোমার ক্যানোলা করা হলো তোমার প্রথম ব্লাড টেস্টের জন্যে! আমি একা তোমাকে বুকে ধরে সাহস জোগাই। সামনের এমন আরও কঠিন দিনের জন্যে নিজেকে প্রস্তুত করি।’

তিনি আরও লিখেছেন: ‘আমি জানি, তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে আম্বা বলেই ডেকো। আমি জানি এই আম্বাটা কী। আমি তোমার আম্মাও আব্বাও। বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তানধারণের বার্তা দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com