1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মেসি

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : নতুন জায়গা, নতুন পরিবেশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মাত্রই থাকতে শুরু করেছেন লিওনেল মেসি। এর মধ্যে পড়তে বসেছিলেন বড় দুর্ঘটনার কবলে। একটুর জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। খবর টিওয়াইসি স্পোর্টস ও মার্কার।

এখনো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে মেসির বরণ অনুষ্ঠান হয়নি। আগামীকাল সমর্থকদের সঙ্গে মেসির পরিচয়পর্ব হওয়ার কথা।

এর আগেই বড় এক দুর্ঘটনায় পড়তে বসেছিলেন মেসি। ফ্লোরিডার রাস্তায় তার গাড়ি ট্রাফিক সংকেত বুঝতে পারেনি। লাল বাতি জ্বলে ওঠার পরও না থেমে এগিয়ে গিয়েছিল সামনে। সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি আসছিল। আরেকটু হলে বড় সংঘর্ষ লাগতে বসেছিল।

সামনের রাস্তা দিয়ে চলতে থাকা গাড়িগুলো ব্যাপারটি বুঝতে পেরে দ্রুত গতি কমিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি। এটা অবশ্য জানা যায়নি, সেই সময় গাড়িটি মেসি নিজেই চালাচ্ছিলেন কি না।

ঘটনার পর ফোর্ট লডারডেলের পুলিশ মেসির গাড়ি পাহাড়া দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com