1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে শাকিব-অপু

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্যক্তিগত জীবনের বৈরিতা ছাপিয়ে এখন সুসময়ই যাচ্ছে তাদের। গতকাল (১৫ জুলাই) একটি ভিডিওতে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। এবার একসঙ্গে জন্মদিন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন এই দুই তারকা।

শাকিব খান ও অপু বিশ্বাসকে ফের একসঙ্গে দেখা গেল নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে।এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশীয় শোবিজ অঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান সামাজিকমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল শাকিব-অপুকে।

জানা গেছে, নওশীন-হিল্লোলের আমন্ত্রণ রক্ষা করতেই শাকিব খান ও অপু বিশ্বাস জন্মদিনের অনুষ্ঠানে যান। তাদের একসঙ্গে দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করেছেন, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান?

এর আগে শুক্রবার (১৪ জুলাই) সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাকডোনাল্ডে যান শাকিব-অপু। সেখান থেকে বের হয়ে গাড়িতে ওঠার একটি ভিডিও ক্লিপ গতকাল নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com