1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

শেরপুর, ঝিনাইগাতি ও নালিতাবাড়ীতে নতুন ৩ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

শেরপুর : শেরপুরে এক নারী ও ২ যুবকসহ আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ইউনিটের ফলাফল অনুযায়ী এ তথ্য নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ।
আক্রান্তরা হচ্ছেন- সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী নয়াপাড়া গ্রামের এক নারী (৬০), ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামের এক যুবক (২২) ও নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের গড়কান্দা মহল্লার এক যুবক (৩১)। এদের মধ্যে সনাক্ত হওয়া নারী ঢাকায় বাসাবাড়িতে বুয়া হিসেবে কাজ করতেন। তিনি প্রায় ৩ সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। ঝিনাইগাতীর যুবক স্থানীয় ওষুধ ব্যবসায়ী। নালিতাবাড়ীর যুবক ব্র্যাক এর যক্ষ্ণা প্রকল্পের স্বাস্থ্যকর্মী। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ জনে।
জানা যায়, মঙ্গলবার শেরপুর থেকে করোনা সন্দেহে ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে ২২ জনের রিপোর্ট নেগেটিভ এলেও ওই ৩ জনের নমুনায় করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে। এছাড়া বুধবার জেলা থেকে আরও ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com