1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ডেঙ্গুতে আক্রান্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের অভিনেত্রী তানিয়া বৃষ্টি ডেঙ্গুতে আক্রান্ত। হঠাৎ করেই তিন দিন আগে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন এই অভিনেত্রী। জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা।

গত মঙ্গলবার (১৮ জুলাই) চিকিৎসকের পরামর্শ নেন তিনি। তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করে ২৪ ঘণ্টা পর পরের দিন সন্ধ্যায় জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত।

বর্তমানে এই অভিনেত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন। প্রচণ্ড জ্বর কমছে না। অসুস্থ শরীর নিয়েই তানিয়া বলেন, ‘দুই দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা। পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন।’

তানিয়া বৃষ্টি অভিনীত বেশ কিছু নাটক এবারে ঈদে প্রচার করা হয়। ঈদে প্রচারিত নাটক ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘কাছের মানুষ’সহ বেশ কিছু নাটক এই তালিকায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com