1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

ফেনী: ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী ওবায়দুল হক টুটুলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভুইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের বোন রেহানা আক্তার জানান, পাঁচ বছর আগে কুমিল্লার গুণবতী এলাকার আকদিয়া গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারের সাথে ওবায়দুল হক টুটুলের প্রেমের সম্পর্ক হয়। পরে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকে আর্থিক অস্বচ্ছলতা নিয়ে তাদের মধ‌্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো।

এরইমধ্যে টুটুল তার স্ত্রীর পরিবারের কাছ থেকে বেশ কিছু টাকাও নিয়েছেন। আরো টাকার জন্য চাপ দিলে তা দিতে রাজি হননি স্ত্রী।

নিহত তাহমিনা আক্তার

এসব বিবাদের এক পর্যায়ে আজ বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে স্বামী টুটুল তার স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে টুটুল নিজেই পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টুটুলকে গ্রেপ্তার করে।

সেসময় হত্যায় ব্যবহৃত দা ও ফেসবুকে প্রচার চালানো মোবাইলটি জব্দ করে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয‌্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

টুটুল দম্পত্তির দেড় বছরের একটি কন‌্যা সন্তান রয়েছে। ওবায়দুল হক টুটুল গোলাম মাওলা ভুঞার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com