1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

‘নায়কদের বয়স যতই হোক না কেন, তাদের অল্পবয়সী নায়িকা চাই’

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : নব্বই দশকের শুরুতে চলচ্চিত্রে পা রাখেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে পার করেছেন দীর্ঘ অভিনয় ক্যারিয়ার। অভিজ্ঞতার আলোকে কথা বলতে গিয়ে বলিউড নায়কদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

কারিনা কাপুর খানের শোয়ে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রাভিনা ট্যান্ডন। এসময় তিনি বলেন, ‘যত প্রশ্ন, কটাক্ষ সব আমাদের (নায়িকা)। নায়কদের তো কেউ কিছু জিজ্ঞেস করে না। নায়করা বোটক্স করে না? তাহলে যত আঙুল শুধু আমাদের দিকে কেন?’

বলিউডের নায়কদের বয়স বেশি হলেও তারা কম বয়সী নায়িকা চায়। তা উল্লেখ করে রাভিনা বলেন,  ‘ছেলেরা যৌবন ধরে রাখতে কী এমন খায়, যা আমরা জানি না কিংবা আমরা নায়িকারা তার নাগাল পাই না? আমাদের নায়কদের বয়স যতই হোক না কেন, তাদের অল্পবয়সী নায়িকা চাই। ‘আন্দাজ আপনা আপনা টু’ যদি কখনো তৈরি হয়, তাহলে দেখব আমির আর সালমান তখন আমাদের সিনেমায় মালা দিচ্ছে। আর নতুন ২১ বছরের নায়িকা নিয়ে আবার সিনেমা শুরু করছে।’

১৯৯১ সালে হিন্দি ভাষার ‘পাথর কে ফুল’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন তিনি।

নব্বই দশকে বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র উপহার দেন রাভিনা। যার মধ্যে রয়েছে ‘দিলওয়ালে’ (১৯৯৪), ‘মোহরা’ (১৯৯৪), ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ (১৯৯৬), ‘জিদ্দি’ (১৯৯৭) প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com