1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

অভিনেত্রী অ্যামি জ্যাকসন এর চুম্বনের ছবি ভাইরাল

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। সাধারণত দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

বর্তমানে ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অ্যামি জ্যাকসন। গত বছরে সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এ জুটির প্রথম পরিচয়। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, প্রেমিকার সঙ্গে বর্তমানে ভারতে একান্তে সময় কাটাচ্ছেন এড ওয়েস্টউইক। সেই ঝলক উঠে এসেছে তার ইনস্টাগ্রাম পোস্টে। প্রেমিকা অ্যামির সঙ্গে গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে থেকে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন অভিনেতা। গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে প্রেমিকা অ্যামিকে চুম্বন করছেন এড ওয়েস্টউইক, সেই ছবি শেয়ার করতেই তা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এড ওয়েস্টউইকের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে ব্রিটিশ যুবক জর্জ পানাইয়োতুর সঙ্গে সম্পর্কে ছিলেন অ্যামি জ্যাকসন। পানাইয়োতুর সঙ্গে বাগদানও সারেন তিনি। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীতে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি। অন্যদিকে এড ওয়েস্টউইক আফ্রিকান এক মডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন।

অ্যামি জ্যাকসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টু পয়েন্ট ‍জিরো বা রোবট-টু। এতে আরো অভিনয় করেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। শংকর পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পায়। চলতি বছরের মে মাসে এই অভিনেত্রীর তামিলা সিনেমা ‘আছছম এনবাথু ইল্লাইয়ে’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে মুক্তি স্থগিত করা হয়, নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com