1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

মেয়েদের জন্য ৩৫ লাখ টাকা বোনাস ঘোষণা বিসিবির

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে দারুণ খেলা বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ৩৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ লাখ টাকা পুরো দলের জন্য আর ১০ লাখ টাকা হচ্ছে পারফরম্যান্স বোনাস।

রোববার রাজধানীর একটি হোটেলে এই ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এর আগে পাপন মেয়েদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন, তাদের সঙ্গে কেক কেটে ঐতিহাসিক এই অর্জন উদযাপন করেন।

দুপুরে যাবতীয় কার্যক্রম শেষে বিকেলে বিসিবি সভাপতি মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। এ সময় তিনি বোনাসের প্রশ্নে বলেন, ‘সাধারণত সিরিজ জিতলে আমরা বোনাস দেই। তবে এবার সিরিজ না জিতলেও, প্রথম ওয়ানডে জিতেছে ভারতের সাথে… এজন্য এবং শেষ ম্যাচে টাই করলো। এছাড়া আমাদের সেঞ্চুরি আছে একটা, বেশ কয়েকটা মেয়ে খুব ভালো পারফর্ম করেছে।’

‘এই সব কিছু মিলিয়ে আমরা যেটা করেছি, শুধু ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা, এর সঙ্গে যারা পারফর্ম করেছে যেমন সেঞ্চুরির জন্য আলাদা ২ লাখ এবং যারা ভালো করেছে ওদের জন্য আলাদা আলাদা টাকা, এভাবে আমরা দিয়েছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে’ -আরও যোগ করেন বিসিবি সভাপতি।

ভারতের বিপক্ষে মেয়েরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ জিতে। ওয়ানডেতে এই প্রথম ভারতের বিপক্ষে জয়ের কৃতিত্ব অর্জন করে লাল সবুজের প্রতিনিধিরা।

মেয়েদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বিসিবি সভাপতি বলেন, ‘মেয়েদের দলকে আমরা যতটা দুর্বল মনে করি। তারা কিন্তু তাদের এত দুর্বল মনে করে না। তারা যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, সাহস নিয়ে খেলে। প্রথম ওয়ানডে জিতলো, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। বলি যে তোমরা বোনাস পাবে।’

‘একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।’ -আরও করেন পাপন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com