1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

ছেলেকে নিয়ে ‘ফায়ার ওয়ার্ক’ প্রদর্শনী দেখলেন শাকিব-অপু

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : তারকা জুটি শাকিব-অপুকে ছেলেকে নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গিয়েছে। অপু বিশ্বাস তার ফেসবুক পেজে লাইভে বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (২৪ জুলাই) বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। সেখানকার একটি পার্কে ‘ফায়ার ওয়ার্ক’ প্রদর্শনীর সময় লাইভে আসেন তিনি। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই লাইভে অপুকে দেখা গেলেও দেখা যায়নি শাকিব কিংবা জয়কে। তবে বাবা-ছেলের কথোপকথন নেপথ্যে শোনা যাচ্ছিল। এ সময় ছেলেকে ‘ফায়ার ওয়ার্ক’ দেখাচ্ছিলেন শাকিব।

অন্য একটি ভিডিওতে দেখা গেছে অপু ও জয় ঘোরার গাড়িতে ঘুরছেন। ক্যামেরার ওপাশ থেকে শাকিব খান ছেলে জয়কে পার্ক দেখাচ্ছেন। এবং ভিডিওটি শাকিব খান ধারণ করছেন বলে ধারণা করা যাচ্ছে।

বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, ফের মিলিত হচ্ছেন শাকিব-অপু। বিষয়টি নিয়ে শাকিব-অপু সরাসরি কিছু না বললেও তাদের সর্ম্পকের সুসময় যাচ্ছে তা স্পষ্ট। শাকিব খান-অপু বিশ্বাস সন্তান জয়কে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘুরতে বের হওয়ার ভিডিও তাই বলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com