1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়াতে হবে: ইইউর বিশেষ প্রতিনিধি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় রাজধানীর বিটিএমসি ভবনে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইমন গিলমোর বলেন, বাংলাদেশের স্বাধীন মানবাধিকার কমিশন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে। সংস্থাটির ক্ষমতায়ন বাড়াতে হবে।

অন্যান্য মানবাধিকারবিষয়ে আলাপ হয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ইইউ মিশন গেলো তিন সপ্তাহ ধরে এদেশের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছে। অগ্রবর্তী দলের প্রতিবেদনের ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে এদের গণমাধ্যমকে সত্যিকার অর্থে মত প্রকাশ তথা কাজের সুযোগ অবারিত করে দিতে হবে।

শ্রমিকদের অধিকারের সুরক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশের নিশ্চয়তা বিধানে বাংলাদেশের অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন ইইউর বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর।

তিনি বলেন, ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়াতে আরও যত্নশীল হওয়ার প্রয়োজন আছে।

বৈঠক শেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, হত্যা, গুম, খুন নিয়ে বাংলাদেশকে যেভাবে তুলে ধরা হয়, আসলে এখানকার পরিস্থিতি অতটা খারাপ না বলে বৈঠকে ইইউর প্রতিনিধিকে জানানো হয়েছে। আমরা বলেছি-কমিশন বসে নেই। যখনই যে অভিযোগ এসেছে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে।এমনকি সরকারকেও জবাবদিহিতার আওতায় আনতে পেরেছে কমিশন।

বাংলাদেশে ইমোন গিলমোরের এটি দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালের জুনে তিনি প্রথম বাংলাদেশে আসেন। ওই সফর শেষে গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলেছিলেন।

মে মাসের প্রথম সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলস সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম একাধিক বৈঠক করেন। সেসব বৈঠকে গিলমোর উপস্থিত ছিলেন। তখন প্রতিমন্ত্রী শাহরিয়ার গিলমোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com