1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

এশিয়ান গেমসে কঠিন গ্রুপে পড়লো বাংলাদেশ নারী ও পুরুষ ফুটবল দল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়ার অলিম্পিক খ্যাত ‘এশিয়ান গেমস-২০২২’। এই গেমসের ফুটবল ইভেন্টে অংশ নিবে বাংলাদেশ নারী ও পুরুষ দল। আজ বৃহস্পতিবার চীনে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান গেমস ফুটবলের ড্র। ড্রতে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দলই কঠিন গ্রুপে পড়েছে।

বাংলাদেশ নারী ফুটবল দল পড়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী জাপান, ভিয়েতনাম ও নেপাল।

অন্যদিকে বাংলাদেশ পুরুষ ফুটবল দল পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক চীন, ভারত ও মায়ানমার।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ২৩ সেপ্টেম্বর হলেও ফুটবল ইভেন্ট শুরু হবে ১৯ তারিখ থেকে। এবং ৭ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

পুরুষ বিভাগে ২৩টি এবং নারী বিভাগে ১৭টি দল অংশ নিতে যাচ্ছে।

পুরুষ বিভাগের ‘বি’ গ্রুপে আছে ভিয়েতনাম, সৌদি আরব, ইরান ও মঙ্গোলিয়া।

‘সি’ গ্রুপে আছে উজবেকিস্তান, সিয়ার, হংকং ও আফগানিস্তান।
‘ডি’ গ্রুপে আছে জাপান, ফিলিস্তিন ও কাতার।
‘ই’ গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ড ও কুয়েত।
‘এফ’ গ্রুপে আছে উত্তর কোরিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজস্তান ও চাইনিজ তাইপে।

মেয়েদের ফুটবল:
গ্রুপ ‘এ’: চীন, উজবেকিস্তান ও মঙ্গোলিয়া।
গ্রুপ ‘বি’: চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও ভারত।
গ্রুপ ‘সি’: উত্তর কোরিয়া, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।
গ্রুপ ‘ডি’: জাপান, ভিয়েতনাম, নেপাল ও বাংলাদেশ।
গ্রুপ ‘ই’: দক্ষিণ কোরিয়া, হংকং, ফিলিপাইন ও মায়ানমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com