1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

শেরপুর জেলা লকডাউন, মোট আক্রান্ত ৯

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

শেরপুর : করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শেরপুর জেলাকে অন্যান্য জেলা থেকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত দশটার দিকে ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’ শেরপুর এর সিদ্ধান্তক্রমে জেলা প্রশাসক আনার কলি মাহবুব এ নির্দেশনা জারি করেন।
নির্দেশনায় বলা হয়, বুধবার রাত দশটা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হলো। এ জেলা থেকে প্রস্থান এবং জেলায় প্রবেশ নিষিদ্ধ করে জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে যাতায়াত নিষিদ্ধ করা হয়। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সংগ্রহ ও সরবরাহ এ নির্দেশনার আওতার বাইরে থাকবে। এছাড়াও করোনাভাইরাস নিয়ন্ত্রণে আগে জারিকৃত অন্যান্য আদেশ বহাল থাকার বিষয়টিও বলা হয়।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯ জনে। এরমধ্যে শেরপুর সদরে ৩ জন, ঝিনাইগাতিতে ৪ জন, নালিতাবাড়ীতে একজন ও শ্রীবরদীতে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com