1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আল হিলাল কর্মকর্তাদের সঙ্গে দেখাই করলেন না এমবাপে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : পিএসজির সঙ্গে আর চুক্তি বাড়াতে চান না কিলিয়ান এমবাপে। এই বছরের চুক্তি থাকলেও, তিনি এরপর আর এই ক্লাবের হয়ে খেলতে নারাজ। কিন্তু পিএসজি চায়, চুক্তি বাড়াতে। না হলে চড়া দামে বিক্রি। সবমিলিয়ে জটিল এক অবস্থার মধ্যে রয়েছেন ফরাসি তারকা।

এমবাপে পিএসজির সঙ্গে চুক্তি না করলে আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। কিন্তু পিএসজি বিনামূল্যেও এমবাপেকে ছাড়তে রাজি নয়। ভালো ট্রান্সফার ফি পেলে ফরাসি তারকাকে ছেড়ে দেবে, এমন ঘোষণা দিয়ে রেখেছে পিএসজি।

সম্প্রতি এমবাপেকে নিতে আগ্রহ দেখিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। তার জন্য ৩০০ মিলিয়ন ইউরো (প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা) বিড করেছে তারা। পিএসজিও এমবাপেকে ছাড়তে রাজি।

কিন্তু এমবাপে নিজে আদৌ সৌদি প্রো লিগে খেলা ক্লাবে যেতে রাজি তো? এমবাপেকে এক বছরের জন্য ৭০০ মিলিয়ন ইউরো বেতন দিতে রাজি আল হিলাল। এমনটাই শোনা গিয়েছে।

এমবাপের সামনে এখন পুরো ক্যারিয়ার পড়ে রয়েছে। জীবনের সেরা ছন্দে আছেন তিনি। তাই আপাতত সৌদির ক্লাবে যেতে এমবাপে আগ্রহী নন। তিনি ইউরোপের কোনও বড় ক্লাবের হয়েই খেলতে চান। আর তার প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদ।

ফরাসি গণমাধ্যমের খবর, ব্রাজিলিয়ান ফুটবলার ম্যালকমের সঙ্গে চুক্তি করতে প্যারিসে এসেছিলেন সৌদি আরবের ক্লাব আল হিলালের কর্তারা। ২৪ বছরের উইঙ্গার ম্যালকমের সঙ্গে তারা চার বছরের চুক্তি করেছেন।

প্যারিসে থাকার কারণে তারা এই একই সঙ্গে এমবাপের সঙ্গেও আলোচনায় বসতে চেয়েছিলেন। কিন্তু জানা গিয়েছে, এমবাপে আগেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। তিনি আলোচনাতেই বসতে রাজি হননি। দেখাই করেননি আল হিলালের প্রতিনিধি দলের সঙ্গে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com