1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শাকিবের নতুন নায়িকা বলিউডের জেরিন খান!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমায় সুপার স্টার শাকিব খান। ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর শাকিব যেন আরও অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। শুধু দেশে নয়, বিদেশেও ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রশংসিত হচ্ছে। তাকে নিয়ে ঢাকাই সিনেমার নির্মাতারা নতুন করে স্বপ্ন দেখছেন।

এদিকে নির্মাতা অনন্য মামুন বেশ কয়েকদিন ধরে বলে আসছেন, শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করছেন। সে সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের কোনো একজন নায়িকা। কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা, সে ব্যাপারে কিছুই বলছেন না তিনি। ফলে সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে- আসলে কে হচ্ছেন শাকিবের পরবর্তী নায়িকা?

jagonews24

সিনেমা সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা হয়। কেউ নির্দিষ্ট করে একজনেরও নাম বলতে চাননি। তবে একাধিক বিশ্বস্ত সূত্র এটুকু নিশ্চিত করেছে যে, শাকিবের বিপরীতে বলিউডের জেরিন খান অভিনয় করছেন। এরই মধ্যে জেরিন খানের সঙ্গে কথা বার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে মিডিয়াপাড়াতে ব্যাপক আলোচনা হচ্ছে। অন্যদিকে শাকিবের সিনেমায় জেরিন খানের কাজ করার গুঞ্জন সত্যি বলে কেউ কেউ বলছেন।

jagonews24

আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে সিনেমাটির শুটিং হবে। শাকিব খানের নতুন এ সিনেমার নাম ‘দরদ’। বৃহস্পতিবার (২৭ জুলাই) নির্মাতা অনন্য মামুন বলেন, এখনি কোনো কিছু বলতে চাইছি না। তবে যা-ই হোক না কেন, তা কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে। আগামী ১০ সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে সিনেমারটির শুটিং হবে। একটানা বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে এই সিনেমা।

এদিকে ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ এখন প্রদর্শিত হচ্ছে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি এখনো বেশির ভাগ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। এ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।

এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবি ও ভিড়িও সোস্যালা মিডিয়া ঝড় তুলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com