1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

কৌশানীকে ৩০ লাখ টাকার গাড়ি উপহার দিলেন কে?

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

বিনোদন ডেস্ক : টলিউডের তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। বাস্তব জীবনে দীর্ঘ দিন ধরে প্রেম করছেন তারা। গত মার্চ মাসে কলকাতায় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে বিতর্কের মুখে পড়েছিলেন বনি। এবার গাড়ি উপহার পেয়ে আলোচনায় উঠে এলেন কৌশানী।

কৌশানী মুখার্জি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সাদা রঙের একটি গাড়ির সামনে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছেন কৌশানী। এ ছবিতে তিনি লিখেছেন— ‘আমার বাবা আমাকে নতুন বেবি কিনে দিলেন। আর সেটাই আপনাদের দেখাচ্ছি।’

তবে গাড়িটি কিনতে বাবার সঙ্গে একা যাননি কৌশানী। তার সঙ্গে গিয়েছিলেন বনি সেনগুপ্ত। কৌশানীর শেয়ার করা আরেকটি ছবিতে দেখা যায়, শো রুমের কর্মকর্তাদের সঙ্গে এক ফ্রেমে বন্দি হয়েছেন কৌশানীর বাবা, কৌশানী ও বনি। আর এ ছবিতে লিখেছেন— ‘আমি খুব খুশি।’

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বাবার কাছ থেকে পাওয়া কৌশানীর বিলাসবহুল গাড়ির বর্তমান মূল্য ২৩ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ ৭৭ হাজার টাকার বেশি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com