1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ড্র আর্জেন্টিনার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ফিফা নারী ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত জয় অধরা আর্জেন্টিনার। তবে আগের ম্যাচে ইতালির কাছে হারলেও এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে আলবিসেলেস্তেরা।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ফরসিথ বার স্টেডিয়ামে বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করে আর্জেন্টাইন নারী দল।

ম্যাচে সমান ১৩টি করে শট নিলেও বল দখলে বেশ এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে প্রথমে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

৩০ মিনিটের মাথায় প্রোটিয়াদের এগিয়ে দেন লিন্ডা মুথালো। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থেম্বি কেগাথলানা। দুই গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।

তবে সেখান থেকে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৭৪ মিনিটে ২-১ করেন সোফিয়া ব্রাউন। এর চার মিনিট পর আরও এক গোল শোধ করেন রোমিনা নানেজ।

এরপরও আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে দুই দলের। তবে আর কেউ ব্যবধান বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com