1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

কয়লা সংকটে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ফের বন্ধ

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জুলাই, ২০২৩

বাগেরহাট : কয়লা সংকটে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ফের বন্ধ রয়েছে। রোববার (৩০ জুলাই) ভোররাতে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়লা সংকটের কারণে রোববার ভোররাক সাড়ে ৩টায় প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। কয়লা আমদানির জন্য সব ধরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদন শুরু হবে।

এর আগে, টারবাইন ত্রুটির কারণে গত রোববার (১৬ জুলাই) রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে মেরামত শেষে বৃহস্পতিবার দুপুর থেকে উৎপাদন শুরু হয়।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র চালু হয়। উৎপাদন শুরুর পর সাত মাসে ষষ্ঠ বারের মতো (১৪ জানুয়ারি, ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই ও ৩০ জুলাই) এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com